নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সোমবার, ২৮ আগস্ট ২০২৩ প্রিন্ট
ময়মনসিংহের নান্দাইলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির বাস চাপায় মো. আরাফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল মডেল মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফ নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঝালুয়া গ্রামের আল আমিনের পুত্র।
স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায় – শিশু মো. আরাফ নান্দাইল মডেল মসজিদ সংলগ্ন আমিন ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলে প্রে শ্রেণীতে পড়াশোনা করে। সোমবার সকালে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পার হতে গিয়ে তাড়াইল হতে ঢাকাগ্রামী রুহান পরিবহনের বাসের চাপায় ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান মুঠোফোনে বলেন- শিশুটি রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় নিহত হয়। এ ঘটনায় বাসচালক সহ বাস ত্রিশাল থানায় আটক করা হয়েছে।
Posted ০৪:৪১ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]