মাছুদ পারভেজ গাজীপুর:
বুধবার, ২৩ আগস্ট ২০২৩ প্রিন্ট
গাজীপুরের কোনাবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলাম এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।
অভিযোগ সূত্রে জানাযায়,ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত সাগর হরিনাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজী এর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করতো।
১৯ আগস্ট ভোর ৬ টা সময় ওই শিক্ষার্থী
কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬ টা সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র ছাত্রীদের ছুটি দিয়ে দেয়।
জরুরি কথা আছে বলিয়া তাহার অফিস রুমে ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জোর
পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে একাধিক বার ধর্ষণ করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ জানান,ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার আগস্ট তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ০৮:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]