খন্দকার আমির হোসেন:
মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ প্রিন্ট
আজ ০৮ আগস্ট ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের প্রেরণা ও শক্তির অনন্য উৎস হিসেবে অভিহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পারিবারিক দায়িত্ববোধ, সহজাত সহনশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞা মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে অতুলনীয় উচ্চতায় স্থান দিয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলার ৪০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৪৫ জন নারীর প্রত্যেককে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০০০ টাকা প্রদান করা হয়।
Posted ০৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]