মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে স্মৃতি বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে ২৫০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার করেছে। বুধবার রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি স্মৃতি টঙ্গীর এরশাদনগর ৩নং ব্লকের লালু মিয়ার স্ত্রী। সে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পুলিশ এরশাদনগর এলাকার ৩নং ব্লকে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি স্মৃতিকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]