এস,এম মনির হোসেন
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের বন্দরে আফসানা (২০) নামে এক গৃহিণীকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে মৃতের স্বামি মোঃ অনিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ২৭ জুলাই ২০২৩ ইং বৃহস্পতিবার রাতে মদনপুর নেহাল সরদারের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আফসানা সোনারগাঁও উপজেলার কাঁচপুর রাগারটেক গ্রামের জুলফিকার আলীর মেয়ে।
নিহতের বিমাতা ভাই খাইরুল ইসলাম জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার রামারফুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অনিকের সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বন্দরের লাউসার নেহাল সরদারের বাগ করিম মেম্বারের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। তাদের সংসারে ১০ মাসের আব্দুল্লাহ নামে একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের বৃহস্পতিবার রাতে আমার ছোট বোন আফসানাকে পিটিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী।
প্রতিবেশীরা জানান, বিয়ের পর দুই বছর যাবত একই বাসায় সুন্দর ভাবেই ঘর-সংসার চলছিল। খুঁটিনাটি ঘটনা নিয়ে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। বৃহস্পতিবার রাতে পূর্বের ন্যায় নিয়মিত খাওয়া দাওয়া শেষে ঝগড়া হয়। এরপর রাত দেড় টার দিকে বাড়িওয়ালাকে অনিক ডেকে এনে দেখান তার স্ত্রী ফাঁসি দিয়েছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই তৌহিদুজ্জামান জানান, আত্মহত্যা করে এক নারী ঝুলে রয়েছে। এখবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে সুরতহাল প্রস্তুত করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় স্বামী অনিককে আটক করা হয়েছে।
Posted ০৯:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]