খাইরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, নড়াইল :
রবিবার, ০৯ জুলাই ২০২৩ প্রিন্ট
নড়াইলে খেজুর রসের ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন, নড়াইল। সংগঠনটির উদ্যোগে দুই সহস্রাধিক খেজুর চারা ও বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের এসপি বাংলো এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্ত্তজা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক আল মেহেদী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতী রানী বিশ্বাস।
এ সময় খেজুর চারা রোপণের পাশাপাশি রাস্তার দু’পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বকুল, কদম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করা হয়। কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, আমাদের সচেতনতার অভাবে দিন দিন এদেশের নানা ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই খেজুর রসের ঐতিহ্য এখন হারানোর পথে। এখন সারি সারি খেজুর গাছ আর তেমন চোখে পড়েনা। তাইতো আমরা দুই সহস্রাধিক খেজুর চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি।
গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, গ্রিন ও ক্লিন নড়াইল গড়ার উদ্দেশ্যে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন এ কাজে নেমেছে। আমরা তাদের সার্বিক সহায়তা করছি। বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণের জন্যও আমরা উদ্যোগ নিয়েছি।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সুমিষ্ট খেজুর রস বৃহত্তর যশোর অঞ্চলের ঐতিহ্য। এ ঐতিহ্য ফেরাতে রাস্তার দু’পাশে খেজুর চারা রোপণের যে উদ্যোগ ঊষার আলো যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।
এ সময় উপস্থিত ছিলেন-প্রভাষক মোয়াজ্জেম হোসেন, তরুণ সেচ্ছাসেবী মোঃ জাহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, কোষধ্যক্ষ রাফায়েতুল হক তমাল, ঊষার আলো শিক্ষার্থী সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক নাহিদ হাসান মুন্না, কার্যকরী সদস্য এসএম সালাউদ্দিন, মাহফুজ আহসান, রাকিবুল ইসলাম, আব্দুল কাদের, নাজমুল ইসলাম, মুনাওয়ার হোসাইন আসিফ, ইবাদত মোল্লা, জিহাদ, রাজু প্রমুখ।
Posted ১২:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]