মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

শুক্রবার, ০৭ জুলাই ২০২৩   প্রিন্ট  

Default Image

গাজীপুরের টঙ্গীর পাগাড় আলেরটেক এলাকায় ভাড়াটিয়া প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে কেরামত মিয়া (৭৫) নামে এক বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে টঙ্গী পুলিশ। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারকৃত কেরামত মিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী বাজার এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। সে আলেরটেক এলাকার বাড়ি কিনে বসবাস করতো।
পুলিশ জানায়, পরিবারসহ প্রতিবন্ধী কিশোরী (১২) ওই এলাকায় কেরামত মিয়ার বাসায় ভাড়া থাকতো। ৩-৪ দিন পূর্বে কিশোরীকে একা পেয়ে তার বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষন করে বাড়িওয়ালা কেরামত। পরে বিষয়টি গোপন রাখতে কিশোরীকে ভয়ভীতি দেখায় সে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাকে মারধর করে থানায় সোপর্দ করে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

Posted ০৯:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]