খন্দকার আমির হোসেন:
মঙ্গলবার, ২০ জুন ২০২৩ প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব হারুনুর রশিদ খানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার(২০ জুন) পুটিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার এলিছ আহম্মেদ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রাশেদুল রমজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক জনপ্রিয় সফল সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল কবির সাহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম তাজুল,উপজেলা তাতীলীগের সভাপতি হানিফ মিয়া প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য শহীদ হারুনুর রশিদ খান গত ২৫ শে ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীর্ঘ ৩ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৩১ শে মে মৃত্যুবরণ করেছেন।
Posted ০৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]