মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা ছাড়া মেলে না মাতৃত্বকালীন ভাতা, কাজিপুরের গান্ধাইল ইউনিয়নে

মঙ্গলবার, ২০ জুন ২০২৩   প্রিন্ট  

টাকা ছাড়া মেলে না মাতৃত্বকালীন ভাতা, কাজিপুরের গান্ধাইল ইউনিয়নে

মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুর উপজেলা শাখার অধীন, শর্তানুযায়ী মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী নির্বাচন ও সুপারিশ করার দ্বায়িত্ব ইউনিয়ন পরিষদের বিধায়, অভিযোগ উঠেছে, টাকা ছাড়া, ভাতার কাজ করে না, কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।
একাধিক গর্ভবতী নারীর অভিযোগ, মেম্বারদের কাছে ভাতার বিষয়ে আবেদন করতে গেলে, টাকা ছাড়া কাজ হবেনা, সুবিধা পেতে হলে, খরচ দিতে হবে।
একজন গর্ভবতী মহিলা, ভাতা মনোনীত হলে, প্রতি মাসে ৮০০ টাকা করে, ৩৬ মাসে ২৮৮০০ টাকা পাবে। অনেকেই সেই আশায়, ৩০০০ হাজার টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত উৎকোচ দিতে রাজি এবং অনেকে দিয়েছেনও।

অনুসন্ধানে জানা যায়, ৮ নং ওয়ার্ডের পশ্চিম বেতগাড়ী গ্ৰামের জান্নাতুল ফেরদৌস মে মাসে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে গেলে, অফিস খরচ মর্মে, তার নিকট থেকে এক হাজার টাকা নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক, ৪ নং ওয়ার্ডের মহিলা মাতৃত্বকালীন ভাতার আশায়, জুন মাসে ইউপি সদস্যের মাধ্যমে ৬ হাজার টাকা উৎকোচ দেন। ৯ নং ওয়ার্ডের ভাতা প্রত্যাশী মেম্বারের সাথে যোগাযোগ করলে, বিকাশ নাম্বার দিয়ে বলেন, ৫ হাজার টাকা পাঠান, নিশ্চিত ভাতা হবে। ১ নং ওয়ার্ডের পূর্ব খুকশিয়া নিবাসী আঃ সালামের স্ত্রী বলেন, মেয়ের ভাতার কাজ করার জন্য, ৩ হাজার টাকা মেম্বারকে দিয়ে ছিলাম, কাজ না হওয়ায় টাকা ফেরত দিয়েছে। অনেক গর্ভবতী মহিলা অভিযোগ করেছেন, চাহিদা অনুযায়ী টাকা দিতে পারি নাই বলেই , তারা ভাতা থেকে বঞ্চিত। এই বিষয়ে, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেনকে মুঠোফোনে একাধিকবার ফোন করে তার মন্তব্য পাওয়া যায় নাই।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারাণী সাহা বলেন, মৌখিক অভিযোগ অনেকেই দিয়েছে, ঘটনা সত্য প্রমাণিত হলে অবশ্যই শাস্তির ব্যবস্থা গ্ৰহণ করবো। কেননা, দরিদ্র মহিলাদের মাতৃত্বকালীন সময়ে উল্লেখিত ভাতার টাকা দিয়ে যেন পুষ্টিকর খাবার খেতে পারে, সেইদিক বিবেচনা করে সরকার এই মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। এই ভাতা পেতে কোন প্রকার টাকা লাগেনা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারকে অবগতির জন্য ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১২:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]