মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে যুবককে গলাকাটা লাশ উদ্ধার

রবিবার, ১১ জুন ২০২৩   প্রিন্ট  

Default Image

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় মোশারফ করিম (২৪) নামে এক যুবককে গলাকাটা লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার সকালে টঙ্গীর পাগাড় ফরিদ খান রোডের মরিয়ম বিবি স্কুলের পিছন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোশারফ সুনামগঞ্জ জেলার বিশ^ম্বরপুর থানার কুড়িহাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মুন্নুনগর এলাকায় বসবাস করতেন বলে বিষয়টি নিশ্চিত করেন ওসি আশরাফুল ইসলাম।

পুলিশ জানান, শনিবার সকালে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তা, পিবিআই ও সিআইডি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই জায়গাটিতে প্রবেশ নিষিদ্ধ ছিলো। আলামত হিসেবে নিহতের শরীর থেকে কিছু নেশা জাতীয় সরঞ্জাম পাওয়া গেছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]