রাহিমা আক্তার রিতা :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুর এর আয়োজনে ভাইরাস মুক্ত বীজ আলু উৎপাদনের লক্ষ্যে তিন দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান আজ ০৮ জুন ২০২৩ বৃহস্পতিবার কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। (৬-৮) জুন তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে বারি’র বিজ্ঞানী ও ব্রাকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এছাড়াও অনুষ্ঠানে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম এবং ড. মো. মোশাররফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন
Posted ০৮:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]