আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বুধবার, ০৭ জুন ২০২৩ প্রিন্ট
মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৭-১৩ জুন সপ্তাহব্যাপী শুরু হলো, জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৩।
বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে হাসপাতালের হলরুমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, তিনি বলেন, পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার, কখন, কিভাবে খাওয়ানোর ফলে, পরিপূর্ণ সুফল আসবে, সেই জন্য, ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে সপ্তাহের মূল পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করেন, জাতীয় পুষ্টি সপ্তাহ কমিটির সদস্য সচিব স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোমেনা পারভীন পারুল। স্যানিটারি অফিসার শহিদুল ইসলাম রন্টূর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া খান, সমাজ সেবা কর্মকর্তা আলাউদ্দিন ও নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান। এই সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, হাসপাতালে কর্মরত ডাক্তার নার্স ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
Posted ১০:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]