বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

বুধবার, ৩১ মে ২০২৩   প্রিন্ট  

শেরপুরের চরমোচারিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

সময়মত ইউনিয়ন কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন” প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বুধবার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে আয় ও ব্যায় হিসাব সমান রেখে চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদির’র সঞ্চালনায় ২ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৩শত ৩৭ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান এস এম সাব্বির আহম্মেদ খোকন। বাজেটে ইউনিয়ন পরিষদ থেকে রাজস্ব আয় ২০ লাখ ৭২ হাজার ৮ শত ৯২ টাকা ও উন্নয়ন খাত থেকে ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪ শত ৪৫ টাকা ধরা হয়েছে।

বাজেট সভায় ইউনিয়নের প‍্যানেল চেয়ারম্যান-১ মো. মিজানুর রহমান, প‍্যানেল চেয়ারম্যান-২ মো. মালম আকন্দ, ইউনিয়নের বিট পুলিশং কর্মকর্তা এসআই জাহিদ সহ সকল ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক সহ পরিষদের অন‍্যান‍্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৪:৩৪ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]