মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় প্রধানমন্ত্রীর দেয়া গুচ্ছগ্রাম পরিদর্শন করলেন ড.আশিকুর রহমান শান্ত

শুক্রবার, ২৬ মে ২০২৩   প্রিন্ট  

ভোলায় প্রধানমন্ত্রীর দেয়া গুচ্ছগ্রাম পরিদর্শন করলেন ড.আশিকুর রহমান শান্ত

ভোলায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া গুচ্ছোগ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত। গতকাল ভোলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র দেয়া গুচ্ছোগ্রামের প্রান্তিক অঞ্চলের মা-বোনদের সাথে সাক্ষাৎ করেন ড. শান্ত।

এসময় ড. শান্ত বলেন, আজ ভোলায় বঙ্গবন্ধু কন্যার দেওয়া একটি গুচ্ছোগ্রাম দেখতে গিয়েছিলাম। প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম সহনীয় করার জন্যই আমরা রাজনীতি করি, আগামী দিনগুলোতে তাদেরকে সাথে নিয়েই একটি সুন্দর ও ন্যায্য সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার বাবা জীবনের শেষ বিন্দু পর্যন্ত ভোলার মানুষের জন্য করে গেছেন। ভোলার মানুষকে বাবা জীবনের চেয়েও বেশি ভালোবেসে ছিলেন বলে যেকোন বিপদে-আপদে দৌড়ে চলে এসেছেন ভোলার মানুষের জন্য। আমার বিশ্বাস আজ সমগ্র ভোলাবাসী আমার প্রিয় বাবা মরহুম নাজির রহমান মঞ্জুর কর্মকাণ্ডের রাজ সাক্ষী। আমার বাবা যে ভোলার মানুষের জন্য কি ছিলেন সেটা আজ ভোলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই আল্লাহ যদি আমার উপর সহায় হয় এবং জনগণের ভোটে নির্বাচিত পরপর তিনবারের অত্যন্ত সফল প্রধানমন্ত্রী, মানবতার মা,জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে আমিও আমার বাবার মত ভোলার মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে করে যাবো ইনশাল্লাহ।
পরিদর্শনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]