মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সোমবার, ১৫ মে ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দে শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। শনিবার (১৩ মে) দিবাগত রাতের কোন একসময়ে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌবাড়ী গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) এবং তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের নুরু শেখের মেয়ে নূরী খাতুন (১৯)।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতো শফিকুল। এর আগেও দুইটি বিয়ে করে দুই স্ত্রীকেই তালাক দেন শফিকুল। নূরী ছিলো শফিকুলের তৃতীয় স্ত্রী। তাদের মাঝে পারিবারিক কলহ ছিল।

নিহত শফিকুলের বাবা সবের মোল্লা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে যখন শফিকুল ও নূরী ঘুম থেকে না ওঠে তখন দরজায় ডাকতে থাকি। তখনও কোন সারা শব্দ না পেয়ে জানালা কেটে দেখি ছেলে শয়ন কক্ষের ধর্ণার সঙ্গে ঝুঁলছে আর ছেলের বউ মেঝেতে পরে আছে। পরে ঘরের দরজা কাঁচি দিয়ে কেটে ছেলের মরদেহ নিচে নামাই। তখন স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত গৃহবধূ নূরী খাতুনের মা ফরিদা বেগম জানান, গত ১৩ মাস আগে প্রস্তাবের মাধ্যমে শফিকুলের সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করে। এক পর্যায়ে পরিবার থেকে মেয়ে ও জামাই আলাদা হয়ে যায়। কয়েক দিন আগে মেয়ের শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় মেয়ে ও জামাই আমাদের বাড়িতে চলে আসে। পরে তাদের অনেক বোঝানোর পর তারা গত শুক্রবার সন্ধ্যায় জামাইয়ের বাড়ী চলে যায়। তিনি দাবি করেন তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

Posted ১২:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]