মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক পেলো ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ

বুধবার, ১০ মে ২০২৩   প্রিন্ট  

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক পেলো ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ

চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জন কৃষক পেলো ১৮ লাখ ১৩ হাজার টাকার ভর্তুকি মূল্যে কৃষি যান্ত্রীক উপকরণ। বুধবার দুপুরে কৃষকদের হাতে কৃষি যন্ত্রের চাবি তুলে দেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।

২০২২-২০২৩ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্প ও উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ও সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল হক রাসেল।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ জানান, কৃষকদের মধ্যে ১০টি রিপার, ২টি রাইস ট্রান্সপ্লান্টার, ১০টি পাওয়ার থ্রেসার, ২টি মেইজ শেলার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কৃষকরা যেন ভালভাবে কৃষি কাজে যন্ত্রের ব্যবহার করতে পারে সে কারনেই সরকার ৫০% ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কৃষকদের হাতে তুলে দিচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:২৫ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]