মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামূখী মালবাহী কন্টেনাইর ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে ঢাকামূখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামকস্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যাধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও ¯স্লিপারের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামূখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]