বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি গবাদি পশুসহ পানের বরজ ভস্মীভূত

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

দৌলতপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি গবাদি পশুসহ পানের বরজ ভস্মীভূত

সোমবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ছান্দা পাড়া গ্রামেরান্না ঘরের আগুনে এক কৃষকের ১০টি গবাদি পশুসহ বসতবাড়ী ভস্মীভূত হয়েছে।

এসময় ঘরের ভিতর থাকা অন্যান্য কিছু আগুনে পুড়ে যায় । আগুনের তীব্রতা বাড়লে একই এলাকার মৃত রেফেজ মন্ডলের ছেলে রফিকুলের ১০ কাঠা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় টানা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

জানা গেছে, আগুন ধরার পর পরই রোদ্রের তীব্রতা থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দিনমজুরী জিয়ারুলের বাড়িতে। আগুনে পুড়ে যায় ১০ টি গবাদি পশুসহ বসতবাড়ি। এসময় আগুনে দগ্ধ হয় জিয়ারুল ও তার মেয়ে মোছাঃ সাদিয়া খাতুন (১২)। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Facebook Comments Box

Posted ০৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]