এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) :
শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান লায়ন বাবুলের ৪ সহযোগীকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন সোনারগাঁও থানা পুলিশ।
৬ ই এপ্রিল ২০২৩ ইং বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারদী সিএনজি ট্যান্ড থেকে ২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল(৩০) ও সোহেল (৩৩), একই এলাকার আলমগীরের ছেলে বাবু (২০) ও কুমিল্লার দেরউস গ্রামের সুন্দর আলীর ছেলে ফুল মিয়া (৩৭)।
জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের চেঙাকান্দি গ্রামের মৃত ইসলামের ছেলে জুয়েল ও সোহেলের নেতৃত্বে তাদের সহাযোগীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এমন অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হবে।
Posted ০১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]