মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে শতবর্ষী পুকুর ভরাট

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

সরাইলে অবৈধভাবে নদী পাড়ের মাটি কেটে শতবর্ষী পুকুর ভরাট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর পাড় কেটে অবৈধভাবে শত বৎসরের প্রাচীন পুকুর ভরাট করছে একটি ভূমিদস্যু মহল। গেল প্রায় দু’ সপ্তাহ ধরে রাতের আঁধারে ৬০ শতাংশ পুকুরটির অর্ধেকের চেয়েও বেশী ভরাট করে ফেলা হয়েছে। এতে করে প্রকৃতি ও পরিবেশ হুমকীর মুখে পড়েছে। এই অপতৎপরতা বন্ধে গত ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ জয়নাল আবেদীন।

অভিযোগে উল্লেখ করা হয়, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পোষ্ট অফিস পাড়ার পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শত বছরের প্রাচীন একটি পুকুর রয়েছে। এই পুকুরে গ্রামের জনসাধারণ অজু, গোসলসহ নিত্যদিনের কাজ সেড়ে থাকেন। সম্প্রতি এলাকার আব্দুল জব্বারের ছেলে কবির হোসেন, জাকির হোসেন ও মিল্লাত হোসেন অসাধু একটি মহলকে আর্থিক সুবিধা দিয়ে রাতের অন্ধকারে প্রাচীন পুকুরটি ভরাট করছে। সে সাথে তারা নিয়ম বহির্ভূত তিতাস নদীর পাড় থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছে এবং তা দিয়ে পুকুরটি ভরাটের কাজ চলছে। এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এ ধরণের ঘটনার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়েছেন।
গ্রামবাসী জানান, পুকুরটিতে একাধিক ব্যক্তি মালিকানা রয়েছে। তবে চাইলেইত কেউ পুকুর ভরাট করতে পারেনা। ওই প্রভাবশালী মহলটি কোন নিয়ম নীতিকে তোয়াক্কা না করে বিনা অনুমতিতে পুকুরটি ভরাট করছে। এজন্য মহলটি তিতাস নদীর পাড় থেকে সরকারি খাস ভূমি কাটছে। যা সম্পূর্ণ বে আইনি। তারা পুকুরটিকে স্বরুপে ফেরাতে সরকারসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে খবর পেয়ে, সোমবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব শঙ্কর ভৌমিক ও সরাইল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তিতাস নদীর পাড়ের মাটি কাটা এবং পুকুর ভরাট কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন।

এ বিষয়ে সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার উদ্দিন জানান, অভিযোগ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে। বর্তমানে মাটি কাটা ও পুকুর ভরাটের কার্যক্রম বন্ধ রয়েছে। যদি পরবর্তীতে কেউ আবারো এ ধরণের কাজ করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পুকুরটি স্বরুপে ফেরানো হবে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী উদ্যোগ গ্রহন করব।

Facebook Comments Box

Posted ১১:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]