বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী বিভিন্ন এলাকায় নকল ইলেক্ট্রনিক্স ক্যাবল ও ভেজাল খাদ্য কারখানা অভিযান জরিমানা

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩   প্রিন্ট  

রাজধানী বিভিন্ন এলাকায়  নকল ইলেক্ট্রনিক্স ক্যাবল ও ভেজাল খাদ্য কারখানা অভিযান জরিমানা

ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২২ লক্ষ টাকা জরিমানা।

র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২,০০,০০০/- (বাইশ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে জান্নাতুল মার্কেটিং কোম্পানী’কে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, সন্স কসমেটিক্স’কে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, নিপা মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’কে নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, রংধনু ক্যাবল্স’কে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, পাওয়ার ক্যাবল্স’কে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, এনার্জি মেটাল ওয়ার্ক্স’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ফরহাদ ইকেলট্রনিক্স লিমিটেড’কে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও পলক ক্যাবল্সকে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের নকল তার বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংশ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]