কাজী আশরাফ আহমেদ, ষ্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ প্রিন্ট
কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬ জনকে গ্রেফতার করেছে। কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মান্নানের ইটখোলা হইতে নিয়মিত মামলায় আসামী মেহেদী(২২),মোঃ উজ্জল মিয়া (২৪), মোঃ সাব্বির (১৯),তৌফিক (১৯), মোঃ আলিম (১৯), মাঝিহাটি সাকিন হতে নিয়মিত মামলায় শফি(৪৫), মাসুদ (২৫), গ্রেফতার করা হয়। আকুয়া বাইপাস এলাকা হতে নিয়মিত মামলায় আসামী মোঃ ইসমাইল হোসেন(৫০), কোতোয়ালী মডেল থানাধীন ট্রাংক পট্টি রোডস্থ গোলন্দাজ মার্কেটের সামনে
সরকারী পাকা রাস্তার উপর হতে সাজ্জাত হোসেন (৩০), মোঃ শাকিব(২৩), আসামীদ্বয়ের নিকট হতে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। খাগডহর ঘুন্টি এলাকা হতে চুরি মামলায় আসামী মোঃ রেজাউল(২৫), পাটগুদাম ব্রীজ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী মোঃ মোহন মিয়া (২২), মীরকান্দাপাড়া এলাকা হতে ধর্ষন মামলার আসামী মোঃ ইয়াছিন মিয়া (২০), থানা এলাকা হতে প্রতারনা মামলায় আসামী আনিছুজ্জামান(আনিছ)(৪০), ইহা ছাড়াও ৩নং ফাড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১টি জিআর সাজা এবং ১টি জিআর বডি তামিল করেন। জিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ১ জন মোঃ মোজাম্মেল হক, জি আর গ্রেফতারী পরোয়ানায় ১ জন মোঃ রাজিব মিয়া(৪৫), গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Posted ০৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]