শরীফ আহমেদ প্রতিবেদনঃ
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ প্রিন্ট
রাজধানী ব্যস্ততম এলাকা যাএাবাড়ী কাজলাপাড় এলাকা হতে র্যাব-১০ একটি চৌকস দল অভিযান চালিয়ে
মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ।
র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা মূল্যের ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ মাহাবুব আলম (২০) ও মোঃ সুজন (৩৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও নগদ- ৮০০/- (আটশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল ২৩ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর উক্ত একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৮৬,০০০/- (এক লক্ষ ছিয়াশি হাজার) টাকা মূল্যের ৬২ (বাষট্টি) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সবুজ (৩৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- ২৩,৬১০/- (তেইশ হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।পরে স্হানীয়
Posted ০৭:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]