বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিউনিটি ক্লিনিক এর কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী

বুধবার, ২২ মার্চ ২০২৩   প্রিন্ট  

কমিউনিটি ক্লিনিক এর কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকা পাড়া কমিউনিটি ক্লিনিক এর কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (২১ মার্চ) সরজমিনে দুপুর ১ টায় ৩০ মিনিটে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় দুপুর ১ টায় ৩০ মিনিটের আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায় ওই ক্লিনিকের সিএইচসিপি রেজাউল হক চৌধুরী।

ওই এলাকার স্থানীয় আব্দুল লতিফ জানান সিএইচসিপি রেজাউল হক ক্লিনিকে আসেন নিজের খেয়াল খুশিমত এবং দেড়টা বাজার আগেই প্রতিনিয়ত চলে যান তাই আমরা কাঙ্খিত সেবা পাই না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান সরকার ওনাদের বেতন দেন সঠিক ভাবে ডিউটি করার ওনারা তা না করে আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায় ফলে অনেক রোগী সেবা নিতে এসে ফিরে যায়। অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে একই অবস্থা আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

সিএইচসিপি রেজাউল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,আমি আজকে ১ টায় ৩০ মিনিটে অফিস বন্ধ করে চলে আসি। যে বেতন পাই তা দিয়ে আমার সংসার চলেনা এসব নিয়ে লেখেন।

এ বিষয়ে নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মোঃ হাসিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ক্লিনিক খোলা থাকবে এটাই নিয়ম,আমি বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box

Posted ১২:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]