সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় স্ত্রীর রক্তদাতাকে বাড়ি পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

ভোলায় স্ত্রীর রক্তদাতাকে বাড়ি পৌঁছাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিয়ে পুনরায় হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য।
বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনার ঘটে।
ভোলা সদর হাসপাতাল দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) মো. মামুন এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।
নিহতের পিতা মোসলেউদ্দিন জানান, গতকাল রাতে ভোলা মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে শামসুর রহমান শুভ এর কন্যা সন্তানের জন্ম হয়। তখন তাঁর স্ত্রীর জন্য রক্ত প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতা কে হাসপাতালে নিয়ে আসেন। রক্ষা দেওয়া শেষে রক্তদাতাকে বাড়িতে পৌছিয়ে দিতে যান তিনি। তাঁকে বাড়িতে দিয়ে হাসপাতালে উদ্দেশ্যে বাসস্ট্যান্ড পর্যন্ত আসলে হঠাৎ ভোলা থেকে চরফ্যাশনের দিকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিয়ে এলে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা তাঁর মৃত ঘোষণা করেন।

নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সংবাদকর্মী ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, বাসস্ট্যান্ড এলাকায়ে একটি সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়েছি। ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি

Facebook Comments Box

Posted ১২:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]