মোঃফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি
বুধবার, ১৫ মার্চ ২০২৩ প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন ধামরাই উপজেলা শাখা ও বারবাড়িয়া-বাথুলী শাখা এর যৌথ উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারাবাড়িয়া জয়ন্ত মার্কেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উদ্ধোধন করেন গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের মোল্লার।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির ধামরাই উপজেলা শাখার পরিচালক ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়ন এর হাইওয়ে পুলিশ এর মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুল আলম সরকার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমেদ মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, ঢাকা জেলা উত্তর এর ডিবির অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, সড়ক ও জনপথ বিভাগের উপ- সহকারী প্রকৌশলী মোঃ আওলাদ হোসাইন, বাংলাদেশ ট্রাক- কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার,সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ট্রাক কভার ভ্যান সমিতির ধামরাই উপজেলা শাখার সাংগনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন বাংলাদেশ ট্রাক কাভার ভ্যান মালিক সমিতির ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সুমন আহমেদ প্রমুখ।
Posted ০৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]