মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে আওয়ামী লীগের বিশেষ যৌথ সভায় আসাদুজ্জামান আসাদকে বহিষ্কারের প্রস্তাব।

বুধবার, ১৫ মার্চ ২০২৩   প্রিন্ট  

শিবপুরে আওয়ামী লীগের বিশেষ যৌথ সভায় আসাদুজ্জামান আসাদকে বহিষ্কারের প্রস্তাব।

শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিশেষ যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: হারুনুর রশীদ খানকে তার নিজ বাসায় দূর্বৃত্তরা গুলি করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নামে মামলা হওয়ায় দলের নেতাকর্মিরা তাকে বহিষ্কারের প্রস্তাব রাখেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রস্তাব নিয়ে জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের সাথে আলোচনা সাপেক্ষে সাংগঠিনক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সভায় বক্তাগণ আলহাজ্ব হারুনুর রশিদ খানকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রত্যাহারের জোর দাবি জানিয়ে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

Posted ০২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]