মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শুক্রবার, ১০ মার্চ ২০২৩   প্রিন্ট  

পবায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাজশাহী পবা উপজেলায ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার গোলাম ফারুক, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মন্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম গোলাম মওলা, ওয়ার্ল্ড ভিশন পবা এপির প্রোগ্রাম অফিসার পলাস হিউবাট বিশ্বাসসহ উপস্থিত ছিলেন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Facebook Comments Box

Posted ০৩:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]