এনামুল হক,শেরপুরঃ
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ প্রিন্ট
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ৭ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।
পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সেসময় জেলা প্রশাসনের অন্যান্য দফতরের কর্মকর্তা, বেসরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ভোরে শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া জেলার সকল উপজেলায় নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করা হয়েছে।
Posted ০৮:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]