এনামুল হক,শেরপুরঃ
বুধবার, ০১ মার্চ ২০২৩ প্রিন্ট
শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৩ জুয়ারী গ্রেপ্তার। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকায় উপজেলার গান্ধিগাঁও এলাকা থেকে তাদেরকে জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের জদু মিয়ার ছেলে লিটন মিয়া(২৫), নায়েব আলীর ছেলে মোক্তার হোসেন(৩৪), ময়নালের ছেলে বিজয়(১৮)।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই তোফাজ্জল হোসেন,
এসআই ফজলুল করিম সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ৩জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ওসি মো. মনিরুল আলম ভুইয়া ঝিনাইগাতী থানায় যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। এরই ফলশ্রুতিতে একের পর এক জুয়ারী ও মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে। যে কারণে উপজেলাবাসী জনবান্ধব এই ওসিকে সাধুবাদ জানিয়েছেন।
Posted ০৬:১৫ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]