বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেলসহ আটক-০১

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ককটেলসহ আটক-০১

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৬ ফেব্রুয়ারি, ২০২৩-ইং তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০৬টি ককটেল সহ ০১ জন আসামি মোঃ জহুরুল ইসলাম @ বাবু (২৮), পিতা-মৃত মনোয়ার ইসলাম, সাং-ছেউড়িয়া মন্ডলপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব উল্লেখ করেন, এই ধরণের অভিযান অব্যাহত রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Facebook Comments Box

Posted ১০:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]