বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
নীলফামারীর ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (১৯ ফেব্রæয়ারী) নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন এ,এইচ,এম ফিরোজ সরকার, স্বতন্ত্র প্রার্থী ডিমলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন, উৎপল কুমার সিংহ রায়, সফিয়ার রহমান, মজিব উদ্দিন ও আমিনুর রহমান।
গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২০ ফেব্রæয়ারী আপিল দাখিলের তারিখ-২১ থেকে ২৩ ফেব্রæয়ারী, আপিল নিষ্পত্তির তারিখ-২৪ থেকে ২৬ ফেব্রæয়ারী। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রæয়ারী । প্রতীক বরাদ্দ-২৮ ফেব্রæয়ারী ও ভোট গ্রহণের তারিখ-১৬ মার্চ ২০২৩ ইং। নির্বাচন অফিস সূত্রে জানা যায় অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।
ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একজন আওয়ামী লীগ দলীয় ও ৫ জন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আশা রাখি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় আমরা আগামী ১৬ই মার্চ ২০২৩ইং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।
Posted ০৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]