মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পৌনে দুই লাখ শিশু খাবে ভিটামিন এ+ ক্যাপসুল

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

বাগেরহাটে পৌনে দুই লাখ শিশু খাবে ভিটামিন এ+ ক্যাপসুল

বাগেরহাট ১ লাখ ৭৬ হাজার ৭১৪জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েটশন কর্মশালায় এসব তথ্য জানানাে হয়।

এসময় বাগরহাট সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি দেলােয়ার হােসেন, আহসানুল করিমসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময় ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নিল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানাে হবে। এই বয়সর মধ্য অতিরিক্ত কােন শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে। এক হাজার ৮৫৮টি কেন্দ্র টিকা দেওয়া হবে। এই কর্মযজ্ঞ স্বাস্থ্য বিভাগের ৮৪৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন।

ডা. প্রদীপ কুমার বকসি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানাের বিষয় খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুতর অসুস্থ কােন শিশু এই ক্যাপসুল খেতে পারবে না। কিভাবে খাওয়ানাে হবে এ জন্য প্রয়ােজনীয় সংখ্যক কর্মীকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এই ক্যাপসুল খাওয়ানাের প্রয়ােজনীয়তা সম্পর্কে অবহিত করতে প্রচার-প্রচারণা চালানাে হয়েছে। আসাকরি নির্ধারিত বয়সের জেলার সকল শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে পারবে।

Facebook Comments Box

Posted ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]