বুলবুল আহম্মেদ শেরপুর
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল খেলায় অংশ গ্রহন করবেন।
উদ্বোধনী খেলায় অংশ নেবেন শেরপুর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভা ফুটবল দল এবং ২৮ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলা বনাম শেরপুর সদর উপজেলা, ১মার্চ নকলা পৌরসভা বনাম শ্রীবরদী উপজেলা, ২মার্চ নকলা উপজেলা বনাম নালিতাবাড়ী পৌরসভা, ৩ ও ৫ মার্চ সেমিফাইনাল শেষে আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ করবেন অতিথিরা।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত করার কথা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। সভাপতিত্ব করবেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।
Posted ০৭:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]