বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-নেইমারের মত বিশ্ব সেরা হবার স্বপ্ন দেখালেন আসাদুজ্জামান নূর এমপি

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

মেসি-নেইমারের মত বিশ্ব সেরা হবার স্বপ্ন দেখালেন আসাদুজ্জামান নূর এমপি

স্কুল ও মাদ্রাসার খেলোয়ারদের ফুটবল তারকা মেসি/নেইমারদের মত বিশ্ব সেরা ফুটবলার হবার স্বপ্ন দেখালেন আসাদুজ্জামান নূর এমপি। শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস-২০২৩ উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, শুধু ট্রফি বা চ্যাম্পিয়ন হলেই হবে না, শুধু দেশ সেরা নয়, বিশ্ব সেরা হতে হবে। মঙ্গলবার ৩১ জানুয়ারী বিকালে নীলফামারী বড় মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মাহামুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় সদর উপজেলার ৬টি অঞ্চলের বিভিন্ন ইভেন্টে বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]