বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধুকে হত্যারদায়ে দুই প্রেমিকের যাবজ্জীবন

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

গৃহবধুকে হত্যারদায়ে দুই প্রেমিকের যাবজ্জীবন

পরকিয়া সম্পর্কের জেরে গৃহবধূকে হত্যার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পরকিয়া প্রেমিককে যাবজ্জীবন কারাণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে আসামীদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশের রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. নুর ইসলাম (৪৩) ও একই গ্রামের মো. হানিফ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলা পরিচালনাকারী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) মো. আব্দুর রহমান.

মামলার অভিযোগ সূত্র ও জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলির (পিপি) সঙ্গে কথা বলে জানা যায়, উল্লাপাড়ার ঘাটিনা মধ্যপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে সেতু খাতুন (২০) এর এনায়েতপুর গ্রামের মো. রেজাউল করিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে আবার তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সেতুকে হত্যার দুই মাস পূর্বে সেতু খাতুনের সঙ্গে উপজেলার বেতকান্দি গ্রামের বাক প্রতিবন্ধী মো. শিপন কারীর ২য় বিয়ে হয়। এদিকে ২য় বিয়ের আগেই একই সঙ্গে আসামী নুর ইসলাম ও শফিকুল ইসলামের সাথে সেতু খাতুনের পরকিয়া ও অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে গত ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর আসামী নুর ইসলামকে সিএনজি নিয়ে তার স্বামীর বাড়ীতে আসতে বলে সেতু খাতুন।

নুর ইসলাম ও শফিকুল ইসলাম মধ্যরাতে সেতু খাতুনের স্বামীর বাড়ীতে গিয়ে সেতু খাতুনকে নিয়ে উল্লাপাড়ার ঘাটিনা ব্রীজের পশ্চিম পাশে যান। সেখানে শফিকুল ও নুর ইসলাম তার সাথে অবৈধ মেলামেশা করতে চাইলে সেতু খাতুন বাধা দিয়ে তাদের দুজনের মধ্যে একজনকে তাকে বিয়ে করতে হবে বলে জানায়। এছাড়াও তাকে বিয়ে না করলে সেতু খাতুন তাদের বাড়ীতে গিয়ে অশান্তি সৃষ্টি করার হুমকি দেয়।

এতে নুর ইসলাম ও শফিকুল ইসলাম তাদের অবৈধ কর্ম ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সেতু খাতুনকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার পরিকল্পনার অংশ হিসেবে সেতু খাতুনকে ব্রীজের পশ্চিম পার্শ্বে ধুইঞ্চা ক্ষেতে নিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এঘটনায় নিহতের বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৩ জন সাক্ষীর স্বাক্ষগ্রহনে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আজ আসামী মো. নুর ইসলাম ও মো. শফিকুল ইসলামের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, আদালতের রায়ের পরে তাদেরকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ০৩:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]