মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

নবীনগরে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা মাদ্রাসা প্রাঙ্গণে মানবতার ফেরিওয়ালা সসংগঠনের উদ্যোগে এসব শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ডাঃ আবুল বাশারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মোঃ জহিরুল হক মেম্বার, মোঃ কাবিল মাস্টার, মাওলানা মুফতি মোঃ জামাল উদ্দিন, আবু তাহের মাস্টার, মোশারফ দারোগা, ফুল মিয়া মেম্বার, আবুল কাশেম, গোলাম মাওলা, আল আরাফাত বাপ্পী সহ আরো অনেকে।

এসময় উপস্থিত সকলে মানবতার ফেরিওয়ালা সংগঠনের সকল মানবিক, সামাজিক, শিক্ষামূলক ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এমন কর্মকান্ড অব্যাহত রাখতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দরা জানান- এলাকার শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা সংগঠনটি। তীব্র শীত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বলে জানান।

Facebook Comments Box

Posted ০৯:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]