মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

নবীনগরে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শত বছরের ঐতিত্যবাহী বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এই অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবিরের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোখলেছুর রহমান, ইভা আক্তার, সমাজ সেবক গোলাম মোর্শিদ, আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মিজানুর রহমান বলেন, দেশে চলছে কনকনে শীত ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ে বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর পাশাপাশি ঘন কুয়াশা নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে ফেলছে মানুষকে। তেমনি বিপাকে পড়েছেন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাই শীতের কস্ট থেকে শিক্ষার্থীদের কিছুটা হলেও লাগব করতে তিনি নিজস্ব অর্থায়নে ২০২৩ সালের প্রায় দেড় শতাদিক এসএসসি পরিক্ষার্থীদের জন্য শীতের চাদর বিতরণ করেছেন এবং তিনি সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাড়ানো আহবান জানান। এছাড়াও তিনি ২০২৩ সালে এসএসসি পরিক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামশ দেন।

এসময় উপস্থিত সকলে দেড় শতাদিক এসএসসি পরিক্ষার্থীদের জন্য শীতের চাদর বিতরণ করার ডাঃ মিজানুর রহমানের ভূয়সী প্রশংসা করে তার এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]