বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঈীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঈীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্বশুরবাড়ি থেকে জামাতা রশিদুল ইসলামের (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধনিবস্তী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রাশেদ রাণীসংকৈলের দূর্লভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় বরাতে জানান, রশিদুল দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি ধনিবস্তী শ্বশুরালয়ে আসেন। পরে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।

ফজরের সময় নামাজ পড়তে উঠে তার সম্বন্ধির স্ত্রী মরিয়ম বেগম দেখেন, ঘরের ভিমের সাথে মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় রশিদুলের লাশ ঝুলছে। এতে চিৎকার দিয়ে ওঠেন তিনি। তখন আশপাশের মানুষ জন ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় সেখান থেকে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মৃতের ভাই মাসুদ রানা থানায় একটি ইউডি মামলা করেন

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]