মোঃ কামরুল ইসলাম
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর পাশে অত্যন্ত মনোরম পরিবেশে ১৯৬৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বর্তমানে খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাবেক সহকারী পরিচালক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।সভাপতি সাথে কথা বলার পর তিনি বলেন আমার জানামতে বিদ্যালয়ের পরিপন্থী কোন কাজের সাথে আমি জড়িত নই। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহনাজ পারভীন বলেন আমাদের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ দবির হোসেন নিয়োগ পাওয়ার পর অত্যন্ত সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ দবির হোসেন বলেন আমি এই স্কুল থেকে এসএসসি পাস করি এবং পরবর্তীতে পড়ালেখা শেষ করে খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় ১৮/৯/২০১৬ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নেই। অত্যন্ত দুঃখের বিষয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমাকে নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করার পায়তারায় লিপ্ত। এমন জঘণ্য ও ঘৃণ্য কাজের তীব্র প্রতিবাদ জানাই।
Posted ০৫:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]