বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ের  রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সদর ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের আমন্ত্রনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুঃ আমিনুল হক’র নেতৃত্বে নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, কোষাধ্যক্ষ ওমর ফারুক লিটন সহ সদস্য মজাহারুল ইসলাম বাদল, কায়সার হোসেন, রুবেল, মনসুর, রমজান আলী প্রমূখ।
এ সময় নবনির্বাচিত কমিটির সাংবাদিক নেতারা সংগঠনকে আর শক্তি শালী এবং সাংবাদিকদের হয়রানি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন আপনারা সংবাদ কর্মীগণ দেশ ও জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের খবর পাই সাথে সাথে আপনাদের লিখনীর মাধ্যমে আমরা আমাদের ভূল ভ্রান্তি খুঁজে পাই। আমি আশা করি আপনারা দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন

Facebook Comments Box

Posted ০৭:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]