বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব

টাঙ্গাইল র‌্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে। ৭ ডিসেম্বর বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ ০৭ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালিগঞ্জ থানার শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার নতুন তেঁতুলিয়া এলাকার মো: আক্কাস আলীর ছেলে মো: ইকরামুল আলী (৩৭) ও নরসিংদী জেলার ভাগদী এলাকার মো: আরমান মিয়ার ছেলে মো: সাইফুল ইসলাম (২২)। পরে আটককৃতদের ব্যবহৃত ট্রাক তল্লাশী চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।
পরে র‌্যাব মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]