মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ প্রিন্ট
এসএসসি পরীক্ষায় ফেল করে বিষপানে শ্রাবন্তী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তি জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানীপাড়া গ্রামের কৃষক রমেশ বাবুর মেয়ে। সে এবারে মুথরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান ইসলাম হান্নু বলেন, আজকে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। আর এ ফলাফলে সে অকৃতকার্য হয়েছে। সে বিষয়টি তার পরিবারকে জানার পর তার সাথে খারাপ আচরণ করেন। এটি সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক (বিষ) খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় সে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
Posted ১২:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]