মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
বুধবার, ২৩ নভেম্বর ২০২২ প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা ও সন্ত্রাসী নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। এসময় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাঝহারুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, উপজেলা
ভাইস চেয়ারম্যার মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ। আরো বক্তব্য রাখেন- উপজেলার ৮ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের মধ্য যথাক্রমে- আলহাজ্ব আকরাম আলী, দীলিপ কুমার চ্যাটার্জী বাবু, আকালু মোহাম্মদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিজিবি’র কোম্পানী কমান্ডারবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
Posted ০৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]