বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা( ১৩) মাসকে বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা( ১৩) মাসকে বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

ঠাকুরগাঁও জেলার দিনমজুর মো: নুরজামালের ১৩ মাস বয়সী কন্যা সন্তান হুমায়রার হার্টে ছিদ্রের অপারেশন করা জরুরী। এ অবস্থায় দিন এনে দিন খাওয়া পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব না। অত্যন্ত গরীব, অসহায় নুরজামাল নিরুপায় হয়ে পরেছেন। ঠাকুরগাঁও জেলায় বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, হুমায়রা খাতুনের হার্টে ছিদ্র আছে। খুবই দ্রুত সময়ে অপারেশন করালে বেচে যাবে শিশু হুমায়রা। তবে চিকিৎসকেরা অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসার পরমর্শ প্রদান করেছেন। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে নি:স্ব হয়ে পরেছে তার পরিবার। এ অবস্থায় হুমায়রার পিতা-মাতা দিশেহারা হয়ে পরেছেন। তার পিতা-মাতা সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মন্ত্রে উজ্জিবিত হয়ে পৌর শহরের মুন্সিপাড়া মহল্লার নুরজামাল তার কন্যা সন্তান হুমায়রাকে বাঁচাতে সকলের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। তিনি জানান, জরুরী অপারেশনের মাধ্যমে উন্নত চিকিৎসায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজন। হুমায়রাকে আর্থিক সহযোগিতা করতে তার পিতা নুরজামালের বিকাশ নাম্বার: ০১৭০৮-৬১৭৬৮৮ তে সাহায্য পাঠানো যাবে।

Facebook Comments Box

Posted ০৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]