অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
করোনা মহামারী সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত দ্বিতীয় ঢেউয়ের ২য় পর্যায়ে ১৪ দিনব্যাপী লকডাউন বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
লকডাউন বাস্তবায়নে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় ৬টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করছে। ঢাকা-সিলেট মহাসড়ক, নরসিংদী জেলা সদর, মাধবদী, শিবপুর, রায়পুরা, পলাশ, বেলাব ও মনোহরদী উপজেলায় অভিযান পরিচালনা করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইস আল রেজোয়ান এর দেয়া তথ্য মোতাবেক গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট ৩৭১টি মামলায় মোট ৫ লাখ ১২ হাজার ৪শত টাকা অর্থদন্ড আদায় করেছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার (২৯জুলাই) ৯টি মোবাইল কোর্ট পরিচালনায় ৬১টি মামলায় ২ লাখ ১ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।
Posted ১০:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]