মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ১১ দফা দাবিতে মানববন্ধন কলাপাড়ায়

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ১১ দফা দাবিতে মানববন্ধন কলাপাড়ায়

কলাপাড়ায় ১১ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের বেকার যুবকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্থ পরিবার ও শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রেখেছেনন, ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর, সোয়েবুর রহমান, শিমুল, ইমরান হোসেন, লিমন, পারভেজ।

৭২ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, দূর্নীতির সাথে জড়িত আওয়ামী সরকারের নিয়োগ কৃত ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এএম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলাকে দূর্ণীতির দায়ে পদত্যাগ, চুক্তি ভিত্তিক ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত ও ক্ষতিগ্রস্থ পরিবারের জমির আটকে থাকা টাকার দ্রুত সমাধান করে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, ক্ষতিগ্রস্থ পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]