মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ১৯ মার্চ ২০২৫ প্রিন্ট
রোজ বুধবার ১৯ মার্চ ২০২৫ ইং তারিখ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম নিজ হাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৪৫টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
উক্ত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন।
এ সময় মোঃ গাজিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা ও হারানো মোবাইলের প্রকৃত মালিক গন উপস্থিত ছিলেন।
Posted ০৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]