আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:-
সোমবার, ২১ আগস্ট ২০২৩ প্রিন্ট
২০০৪ সালে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বি,এন,পি জামাত কতৃক তাদের মদতপুষ্ট জঙ্গীবাদের ভয়াবহ বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শহীদ স্মরণে শ্রদ্ধা ও আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে জামালপুর ল কলেজ এর হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.এম.এ.মান্নান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, সিআইপি আলহাজ্ব রেজাউল করিম। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সদস্য হামিদুর রহমান ফারুক প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন , জামালপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, এডভোকেট হাফিজুর রহমান স্বপন ও যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী নেতাকর্মী ও ১৫ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত।
Posted ০৭:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]