আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল আইডিয়াল ডিগ্ৰী কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,স্বাধীনতা- তথা, নিজেদের অস্তিত্ব, ইতিহাস, শেকড়ের সন্ধান সব সময় রাখতে হবে ।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা, দেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগের যে অবদান, তার ইতিহাস জানতে হবে। তোমাদের উন্নত জীবনের প্লাটফর্মে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যাহা ঘোষণা করেন, তাহাই বাস্তবায়ন করেন। ছাত্রদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের দায়িত্ব, ভালো ফলাফলের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে ভবিষ্যত গড়ার দায়িত্ব ভার তোমাদের উপরে। আইডিয়াল কলেজ যেন, আইডিয়াল হয় বাংলাদেশের মধ্যে, নবীনদের সেই অঙ্গীকার হোক।
২০ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় কলেজ মাঠে গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, গান্ধাইল আইডিয়াল ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উর্তীণদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে , এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ০৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]